শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ইউপি সদস্যদের অপসারণ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ৭টি ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ অপসারণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভসহ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ফুলবাড়ী পৌর শহরের নীমতলা মোড়ে উপজেলার ৭টি ইউনিয়নের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন। খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য শামীম হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ফয়জার রহমান, সিরাজুল ইসলাম, গউর উদ্দিন, তসলিম, কাঞ্চন , মান্নান, কামাল, নুরুল ইসলাম নুরু, লিটন, সনি, রমিউল ইসলাম, দিলিপ কুমার রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার কাঠামো ইউনিয়ন পরিষদ। যে কোন সংকট, সমস্যা সমাধানের সিংহভাগই হয়ে থাকে ইউনিয়ন পরিষদে। এমনকি এই মুহুর্তে উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলরাও নেই। তাই এই সময়ে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদেরকে অপসারণ করলে জনদুর্ভোগ পোহাতে হবে চরম। বন্ধ হয়ে যাবে নাগরিক সেবা। নাগরিক সেবা ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদেরকে অপসারণ না করার দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে ইউপি সদস্যরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS