
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলীর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, ভেটেরিনারি সার্জন ডা. সজীব হাওলাদার, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোছা. তাসলিমা খাতুনসহ উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, “জাফর আরিফ চৌধুরী একজন কর্মঠ, বিনয়ী ও অত্যন্ত দায়িত্বশীল প্রশাসক। ফুলবাড়ীর উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদান সত্যিই অনুকরণীয়।”
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, “তিনি দায়িত্ব পালনের সময় প্রশাসনের প্রতিটি দপ্তরের সঙ্গে আন্তরিক সমন্বয় রেখে কাজ করেছেন। তাঁর সৎ ও সহযোগিতামূলক মনোভাব আমাদের মনে গভীর দাগ রেখে যাবে।”
বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী আবেগঘন কণ্ঠে বলেন, “ফুলবাড়ী আমার কর্মজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। এখানকার মানুষের ভালোবাসা ও সহকর্মীদের আন্তরিক সহযোগিতা আমি কখনও ভুলতে পারব না। এই এলাকার মানুষের কল্যাণে কাজ করার স্মৃতি আমার কাছে অমূল্য হয়ে থাকবে।”
আলোচনা শেষে উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যরা ফুলবাড়ী উপজেলার মানচিত্রের আদলে তৈরি একটি বিশেষ ক্রেস্ট বিদায়ী কর্মকর্তার হাতে তুলে দেন।
উল্লেখ্য, মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি ২০২৩ সালের ১০ জানুয়ারি ফুলবাড়ীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ দুই বছর নয় মাস নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।