শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে কালব এর নির্বাচনে চেয়ারম্যান মিলন ও সেক্রেটারি লাভলু

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. (কালব) এর পরিচালনা পরিষদ ত্রি-বার্ষিক নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত খন্দকার আবুল হাসান মিলন ও সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন হাছানুজ্জামান লাভলু।

তথ্য নিশ্চিত করে ফলাফল ঘোষনা করেন, উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাজাহারুল ইসলাম। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌর শহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে এই নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত পরিচালনা পরিষদ নির্বাচনে অন্য সদস্যরা হলেন, ভাইস চেয়ারম্যান পদে আফরোজ জাহান রেহেনুমা আক্তার, ট্রেজারার পদে জগন্নাথ চন্দ্র রায়, ডিরেক্টর পদে দয়াল সরকার ও মোয়াজ্জেম হোসেন। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন, চেয়ারম্যান পদে একরামুল হক ও ওয়াহেদুন নবী, সেক্রেটারী পদে নজরুল ইসলাম, ট্রেজারার পদে বেলাল হোসেন মন্ডল, ডিরেক্টর পদে শাহানুর আলম ও শাহাদৎ হোসেন।
উল্লেখ্য ফুলবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর পরিচালনা পরিষদ নির্বাচনে দুইটি প্যানেলে ও একটি এককসহ ৬টি পদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ৩৩১জন।
উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন প্ররিচালনা কমিটির সভাপতি মাজাহারুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, শান্তিপুর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত কমিটি তিন বছর দায়িত্ব পালন করবেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This