বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গণসংহতি আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭রমজান) পৌর শহরের নিমতলা মোড় চেয়ারম্যান মার্কেটে দলীয় কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক মো. আবুল খায়ের, সদস্য সচিব আবদুল মুত্তালিব পাপ্পু, যুগ্ম সদস্য সচিব মেরাজুল ইসলাম ও পলাশ চন্দ্র রায়, যুগ্ম আহবায়ক কলম্বাস মার্ডি।
এছাড়াও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক শাকিরুল ইসলাম, সদস্য সচিব হৃদয় হাসান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন পৌর কমিটির আহবায়ক ফয়সাল ও সদস্য সচিব নিশাত হাসান, ছাত্রনেতা রায়হান, আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS