ফুলবাড়ীতে গণহত্যা দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর ইসলাম আতিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।
বক্তারা বলেন, ২৫ মার্চ ইতিহাসের একটি কালো অধ্যায় পাকিস্তানী হায়নার বাহিনী নিরিহ ঘুমন্ত মানুষের উপর নির্মমভাবে হামলা চালিয়ে হত্যাযজ্ঞ চালায়। এই নিষ্ঠুর অত্যাচার ইতিহাসে বিরল, পাকিস্তানী হানাদার বাহিনীর অত্যাচার থেকে জাতীকে রক্ষা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদ্রোহ করে ২৬ মার্চ ঐতিহাসিক কালুর ঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তাই যুগযুগ ধরে এই দিনটি বাংলাদেশের মানুষ স্মরণ করবে। এসময় বিভিন্ন রাজনৈতিক ও শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
