শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ট্রান্সফর্মার চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচিত জনবহুল এলাকায় ট্রান্সফর্মার চুরির ঘটনায় ৩শ’ পরিবার বিদুৎহীন হয়ে পড়ে। এই ঘটনায় আন্তঃজেলা ট্রান্সফর্মার চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৫ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর পুরাতনবন্দর এলাকার গৌতম মহন্তের ছেলে নন্দ দুলাল মহন্ত সোহাগ (২৯) ও একই ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া (ঘাটপাড়াপাড়া) এলাকার শহিদুল ইসলামের ছেলে আলামিন ইসলাম ( ৩০)। তথ্যটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ভোরে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতনবন্দর এলাকার মেইন সড়কের পাশে একটি পোল থেকে ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকার ৪টি গ্রামের ৩০০ পরিবার। চুরি হওয়া ট্রান্সফর্মারটি ২৫০ কেভির ছিল যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। ওই দিনই ফুলবাড়ী বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের (নেসকো) কর্মকর্তা কর্মচারীদের দিনভর চেষ্টায় সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, ট্রান্সফর্মার চুরির ঘটনায় তদন্ত সাপেক্ষে সোহাগ নন্দ দুলাল মহন্ত সোহাগ নামে এক আন্তঃজেলা ট্রান্সফর্মার চোরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ইতিপূর্বে দুইটি ট্রন্সফর্মার চুরি মামলা ও চারটি মাদক মামলা রয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে আলামিন ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ফুলবাড়ী বিদুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নেসকো) দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি চুরি মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে রোববার বিকেল সাড়ে ৪টায় তাদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This