বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ট্রেনে কেটে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কেটে নয়ন রায় (২০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে ফুলবাড়ী রেল ষ্টেশন থেকে দুই কিলোমিটার উত্তরে বিশ নম্বর পুল এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত নয়ন রায় উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের দাদপুর (মালিপাড়া) গ্রামের বৈসাগু রায়ের ছেলে।
স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল নয়ন রায়। বিভিন্ন এলাকায় তাকে খুঁজে গিয়ে অনেক লোকজনকে মোবাইল নম্বর দিয়ে আসে তার বাবা। শুক্রবার সকালে ওই এলাকা থেকে একজন ফোন করে তার বাবা বৈসাগু রায়কে একজন নিহতের খবর দেয়। তখন পরিবারের লোকজন গিয়ে লাশ সনাক্ত করে বাড়িতে নিয়ে আসে। ধারনা করা হয় রাতের কোন এক সময় এক বা একাধিক ট্রেনের ধাক্কায় নিহত হয় সে।
দাদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য শক্তি রানী জানান, নেশার কবলে পড়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। যখন তখন সে তার বাবা-মা কে মারধর করত। বাধ্য হয়ে তার বাবা মা এসিল্যান্ড স্যারের কাছে অভিযোগ দিয়ে তাকে জেলে পাঠানো হয়। তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও রাখা হয়। সবশেষে তাকে পাবনা মানসিক হাসপাতালেও রাখা হয়। সম্প্রতি তার মানসিক অবস্থা কিছুটা খারাপ যাচ্ছিলো। বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে আর আসেনি। আজ সকালে রেল লাইনে তার মরদেহ পাওয়া যায়।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, মৃতের বাড়িতে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রকিয়াধীন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This