ফুলবাড়ীতে থানা পুলিশের পূজা মন্ডপ পরিদর্শন


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে এবছর ৬১টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে পৌর এলাকার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন ফুলবাড়ী থানা পুলিশ।
আজ শনিবার মহাপঞ্চমী রাতে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। রাত ১০টায় পৌর এলাকার শীতলা মন্দির, কেন্দ্রীয় কালী মন্দির পূজা মন্ডপ, রায়পাড়া তরুণ সংঘ দুর্গাপূজা মন্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. সিদ্দিকুর রাহমান, ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপণ পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত, পৌর যুবদলের সদস্য সচিব ও থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল, বাংলাদেশ পূজা উদযাপণ পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, প্রতিটি মন্ডপে দুর্গাপূজার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফুলবাড়ী একটি শান্তি প্রিয় এলাকা। অতীতেও এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি, এবারও ঘটবেনা। সকলের সহযোগিতায় আমরা আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছি।
