
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মাদকসেবীর ৩ মাসের সাজা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের স্বজনপুকুর (বুন্দিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে তাদের এই সাজা প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম। অভিযানে সহযোগিতা করে ফুলবাড়ী থানা পুলিশ ।
সাজা প্রাপ্তরা হলেন, পৌর শহরের স্বজনপুকুর গ্রামের মশিউর রহমানের ছেলে মোস্তাফিজুর (২৩) এবং একই গ্রামের মৃত আফজাল আলীর ছেলে মোহন (৩৫)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদের দুজনকে হাতেনাতে আটক করা হয়। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানসহ ১০০টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।