ফুলবাড়ীতে নবাগত পৌর প্রশাসকের যোগদান


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন মো. ছামিউল ইসলাম। আজ সোমবার বেলা ১২ টায় ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ফুলবাড়ী পৌরসভার প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্বভার গ্রহণ করেন তিনি।
তিনি পৌরসভায় এসে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসাহাক আলী এবং ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন,পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
নবাগত প্রশাসক মো. ছামিউল ইসলাম এর আগে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ৪০তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হন। তার জন্মস্থান কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায়। উল্লেখ্য, নবাগত প্রশাসক মো. ছামিউল ইসলাম বিদায়ী পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
