বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন ও সমান কন্ঠস্বর নিশ্চিত করণে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক
নারী নেতৃত্ব উন্নয়ন ও সমান কন্ঠস্বর নিশ্চিত করণে দিনাজপুরের ফুলবাড়ীতে সিসিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা সভা কক্ষে সিসিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের আয়োজনে ও কোডি ইনষ্টিটিউট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়। সমান আওয়াজ প্রকল্পের কোার্ডিনেটর মারিয়া সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুলাহ্ মোস্তাকিন, সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, সমবায় কর্মকর্তা মাজাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুলহুদা চৌধুরী লিমন, স্বকল্প সোসাইটির নির্বাহী পরিচালক এমএ কাইয়ুম আনছারী, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার, নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীনসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, নারী নেত্রী, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ। সভায় নারীদের নেতৃত্ব উন্নয়ন, ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক শাসনব্যাবস্থাসহ মানবাধিকার নিশ্চিত করণে আলোচনা করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS