শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের হাতে দৈনিক দেশ মা’র ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী থেকে প্রকাশিত দৈনিক দেশ মা পত্রিকার পক্ষ থেকে উপজেলার পত্রিকা বিক্রেতাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় ফুলবাড়ী পৌর শহরের কাটাবাড়িতে অবস্থিত দৈনিক দেশ মা পত্রিকার কার্যালয়ে এই উপহার বিতরণ করা হয়।
উপজেলার অবহেলিত পত্রিকা বিক্রেতাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত। এসময় উপস্থিত ছিলেন দৈনিক দেশ মা’র ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সিনিয়র সহ-সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি মেহেদী হাসান উজ্জ্বল, সহ-সম্পাদক (অনলাইন) ও দৈনিক আমার দেশ পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি মোকাররম হোসেন, স্নেহা গুপ্তা, গোপাল গুপ্ত সহ অনেকে।
এসময় উপজেলার ১৭জন পত্রিকা বিক্রেতার পক্ষে উপহার গ্রহণ করেন ফুলবাড়ী হকার কল্যাণ সমিতির সদস্য সচিব আরজু আরা বেগম।
উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলার অসহায় ও দুঃস্থদের মাঝে প্রতিবছর ঈদ, পুজাসহ বিভিন্ন উৎসবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় দৈনিক দেশ মা পরিবার।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS