শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে পাঁচ শতাধিক দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন লুমেলিসা এর উদ্যোগে আজ রোববার সকাল ১০টায় পাঁচ শতাধিক দুস্থ শীতার্তের মাঝে শীতবস্ত্র হিসেবে বম্বল বিতরণ করা হয়েছে।
পৌরশহরের সুজাপুর চৌধুরী মোড়স্থ লুমেলিসা সংস্থার কার্যালয় চত্বরে আয়োজিত দুস্থদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি মোছা. মেহেরুন নেছা চৌধুরী।
লুমেলিসা সংস্থার সাধারণ সম্পাদক ডা. মুশফিকুর রহমান লিও এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মো. গোলাম মোস্তফা, শিক্ষাবিদ মো. নজমুল হক ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. নওশের ওয়ান।
শেষে অতিথিদ্বয় উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This