ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় মোছা. হাবিবা বেগম (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় পৌর এলাকার ৩নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় হাফিজিয়া মাদ্রাসার সামনে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মোছা. হাবিবা বেগম উপজেলার বেতদিঘী ইউনিয়নের আটপুকুরহাট এলাকার মো. মামুনুর রশিদ এর স্ত্রী। রাত সাড়ে ৯টার দিকে ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ শুক্রবার বিকেলে হাবিবা বেগম মোটরসাইকেল যোগে তার স্বামী মামুনুর রশিদ এর সাথে বেতদিঘী অভিমুখে যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ (ঢাকা মেট্রো-অ ১১-৫৯৭৬) একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল টি রাস্তায় ছিটকে পড়ে যায় । এসময় মোটরসাইকেলে থাকা হাবিবা বেগম ও তার স্বামী মামুনুর রশিদ রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী হাবিবা বেগমকে মৃত ঘোষনা করেন এবং মোটরসাইকেল চালক মামুনুর রশিদ হাতে ও পায়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা নেন । খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মৃতদেহ হেফাজতে নিয়ে সূরতহাল করেন ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ঘটনা নিশ্চিত করে বলেন, মৃতদেহ পরিবারে কাছে হস্থান্তরের পক্রিয়া চলছে। ঘাতক পিকআপটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।
