
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে উপজেলার ১১টি দুগ্ধ উৎপাদনকারী গোষ্ঠী (পিজি)’র মাঝে গ্রাস চপার (ঘাসকাটা) মেশিন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসব মেশিন বিতরণ করা হয়।
প্রাণি সম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর ইনভেস্টমেন্ট সাপোর্টের আওতায় দুগ্ধ উৎপাদনকারী গোষ্ঠীর মাঝে ১১টি ঘাস কাটা (গ্রাস চপার) মেশিন বিতরণ করা হয়েছে। প্রতিটি গোষ্ঠী বা গ্রুপে ৪০জন সদস্য রয়েছে। প্রান্তিক পর্যায়ে দুধ ও মাংসের উৎপাদন বাড়ার লক্ষ্যে এ প্রকল্প কাজ করছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহানুর আলম সহ লাইভস্টোক সার্ভিস প্রোভাইডারগণ।