শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
“সাহসী ও দায়ীত্বশীল আগামীর প্রজন্ম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্কাউটস এর উদ্যোগে বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাইটস এর সভাপতি ইছাহাক আলীর সভাপতিত্বে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান আতিক, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল রানা, উপজেলা স্কাউটস এর সিনিয়র সহ-সভাপতি এসকে মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা কাব লিডার হায়দার আলী, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আপেল মামুদ দিপু, গ্রুপ কমিটির সভাপতি আব্দুল আলীম, উপজেলা স্কাউটস এর সহকারি কমিশান শরিফা আক্তার লাকি, তৈাহিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আশফাকসহ আরও অনেকে। এসময় বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This