শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় ৫৮ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় সাবেক মন্ত্রীর ভাই খাজা মঈনুদ্দিন চিশতীসহ ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে এই মামলা দায়ের করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বিএনপির ৪ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও প্রয়াত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের ছোট ভাই খাজা মঈনুদ্দিন চিশতী, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি রঞ্জন দাস, ফুলবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি দিলশাদ হোসেন রাসেল ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম.এ সালাম সরকারসহ ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
তথ্য নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This