বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষচুরি

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকনের ইফতি ফ্লাওয়ার মিল ফ্যাক্টরিতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভিমলপুর মোড় এলাকার ইফতি ফ্লাওয়ায় মিলের নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে এই দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
এঘটনায় ফ্যাক্টরির ট্রান্সফরমারের তার কেটে তেল বের করে নেওয়াসহ অফিস কক্ষের মালামাল চুরি ও গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি চুরির খবর পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ। এদিকে খবর পাওয়া মাত্রই ফুলবাড়ী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর ইসলামসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইফতি ফ্লাওয়ার মিলের স্বত্তাধিকারী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন জানান, এটি শুধুমাত্র চুরি নয়, এটি একটি পরিকল্পিত ঘটনা। কারণ চোর কখনও কাগজপত্র নিয়ে যাবেনা। এখানে চোর অনেক মূল্যবান জিনিস রেখে শুধুমাত্র মিলের তাঁর, ট্রান্সফরমার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। তাই এটি পরিকল্পিত চুরি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, খবর পাওয়া মাত্রই দ্রুত ফুলবাড়ী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS