শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে মাছ ধরতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আতাউর রহমান খাঁন টটুল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (শনিবার) দুপুরে পৌর এলাকার বারকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
নিহত কৃষক আতাউর রহমান খাঁন টটুল বারকোনা গ্রামের সজিমুদ্দিন খাঁন এর ছেলে।
নিহত আতাউর রহমান খাঁন টটুলের পরিবারের সদস্যরা জানায় বাড়ির পাশের পুকুর সেচ দেয়ার সময় সেচপাম্পের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিয়ে পুকুরে পড়ে যায়, এসময় স্থানীয় গ্রামবাসীসহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে, কতর্ব্যরত চিকিৎসক আতাউর রহমান খাঁন টটুলকে মৃতবলে ঘোষনা করেন।
এ ঘটনায় পুলিশ সুরতহাল তদন্ত করে মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করেন। ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও মৃতদেহের সুরতহাল তদন্ত করে মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ও ফুলবাড়ী থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This