
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১০জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন মামলায় ১জন, মাদক মামলায় ১জন, চুরি মামলায় ২জন,ওয়ারেন্ট মূলে ৪জন, ভ্রাম্যমান আদালতে ১জন ও পুলিশ আইনে (৩৪ধারা) ১জনকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, নবাগত অফিসার ইনচার্জ এর সার্বিক দিক নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১০জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আলোচিত শিশু ধর্ষণ চেষ্টা মামলায় উপজেলার পৌর এলাকার চকচকা গ্রামের সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মোশারফ হোসেনের ছেলে আনোয়ার হোসেন সাদ্দাম (৩২) শনিবার সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেফতার করা হয়। উপজেলার খয়েরবাড়ী ইউপির উত্তর লক্ষ্মীপুর গ্রামের জয়েব মার্ডির ছেলে গেরহিগুরী মার্ডিকে ২৫গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়। মোবাইল ফোন চুরির অপরাধে বেতদিঘী ইউপির মধ্যমপাড়ার জাফর আলীর ছেলে রায়হান কবির ও পৌর এলাকার গৌড়ীপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে সাগর কোকিলা কে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মামলার ওয়ারেন্ট মূলে গোপালপুর আদিবাসী পাড়ার মৃত চুরকু মুর্মুর ছেলে বাবু লাই মুর্মু, মৃত দয়াল ঠাকুরের স্ত্রী সুমি মার্ডি, চুরকু মুর্মুর স্ত্রী মনিজা হেম্ব্রম, চকচকা বাজার এলাকার শফিকুল ইসলামের ছেলে মোদাছেরুল হাসান পলাশ কে গ্রেফতার করা হয়েছে। একই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মান্না (২৮) কে পুলিশ আইনে (৩৪) ধারায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়ার আ. সামাদের ছেলে জীবন (১৯)কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।