
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার হোসেন কমিউনিটি সেন্টারে বাদ আছর থেকে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি হাফেজ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা ইউনিট সদস্য ও ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু।
আগত অতিথিরা রমজানের পবিত্রতা রক্ষার উপর গুরুত্বারোপ করেন। রমজান মাসে আল্লাহ ভীরুতা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।