ফুলবাড়ীতে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননায় জামায়াতের ইফতার মাহফিল


নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইফতার পূর্ব দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আনোয়ার হোসেন। উপজেলা জামায়াতের সেক্রেটারী মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কর্ম পরিষদ সদস্য ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, কর্ম পরিষদ সদস্য সুলতানুল আলম, পৌর জামায়াতের আমির মাওলানা জয়নাল আবেদীন, ফুলবাড়ী দারুস সুন্নাহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাহাদৎ উল্লাহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ছাত্র-যুবসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
বক্তারা পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা, রমজানের উদ্দেশ্য, করণীয়সহ সৎলোকের শাসন ও কোরআন সুন্নাহর আইন বাস্তবায়নের উপর গুরুত্ব দেন।
