বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
“হাত ধোয়ায় নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলেক্ষ উপজেলা প্রসাশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার বেলা ১১টায় উপজেলা চত্বরে র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে সেখানে উপস্থিত সকলকে হাত ধোয়ার কৌশল শেখান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সোহানুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর অরিফ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এসকে মোহাম্মদ আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীগণ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This