শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে দুই যুবকের সাজা

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক সেবনকারী যুবকের এক মাসের সাজা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার আলাদীপুর ও বেতদিঘি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করে সাজা প্রদান করেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল।
অভিযুক্তরা হলেন, উপজেলার আলাদীপুর ইউনিয়নের জয় কৃষ্ণপুর গ্রামের মোসলেম উদ্দিন এর ছেলে মুক্তার হোসেন (৩৭) ও বেতদিঘি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের হাবিবুর রহমান এর ছেলে আলমগীর (৩০)। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মুহিব্বুল জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ফুলবাড়ী থানা পুলিশের যৌথ অভিযানে মাদক সেবনের সময় দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল তাদের এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This