শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

 

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জাফর আরিফ চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সোহান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক এসকে মোহাম্মদ আলী, বীরমুক্তিযোদ্ধা ইন্সটিটিউটের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জনাব আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্মকর্তাগণ, বিজিবি সদস্য, গণমাধ্যম কর্মী, শিক্ষক ও ছাত্র-প্রতিনিধি। সভায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ, উদযাপনের পরিকল্পনা এবং দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This