শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে না না কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে । আজ বুধবার দিবসটি উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে শহীদ বেদিতে পুষ্পার্পন করে স্বাধীনতার বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে ফুলবাড়ী পৌরসভা, এর পর একে একে পুষ্পার্পন করেন ফুলবাড়ী থানা, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক, পেশাজিবী সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরে সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, এরপর কুচ-কাওূাজ পুরুস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This