সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে মহান ২১শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় মহান ২১শে ফেব্রুয়ারি উদযাপনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এসব কর্মসূচীর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ছবি অঙ্কন ও রচনা প্রতিযোগিতা, প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বেলা ১১ টায় উপজেলা পরিষদে আলোচনা সভা, সুবিধাজনক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানে ভাষা শহিদদের প্রতি প্রার্থনা ইত্যাদি অন্যতম।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS