শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে মাদকসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১০ লিটার চোলাইমদ, ৩ বোতল অফিসার চয়েজ ও এক পোটলা গাজা জব্দসহ মাদক সেবী ও মাদক কারবারিসহ ৫জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরিমোড় (আদিবাসিপাড়া) থেকে মাদকসহ তাদের আটক করা হয়। আটককৃত হলেন, পুকুরি আদিবাসীপাড়া এলাকার রবিন হাসদার স্ত্রী মিনতি মার্ডি (৫২), আলাদিপুর ইউনিয়নের লালপাড়া গ্রামের মৃত মন্ড মুর্মুর ছেলে মুকুল মুর্মূ (২৭), বলিভদ্রপুর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে ফয়সাল হোসেন (৪৬), রাঙ্গামাটি বলিহরপুর গ্রামের মৃত অক্ষয় রায়ের ছেলে আকালু রায় (৪৮), কাজিহাল ইউনিয়নের দক্ষিন ভেড়ম গ্রামের রুহুল আমিন বাচ্চুর ছেলে ইউনুস আলী (২৫)। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, মাদক উদ্ধারসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This