শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে লোকালয়ে মুখ পোড়া হনুমান

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের কেন্দ্রীয় কালী মন্দির চত্বরে একটি মুখপোড়া হনুমানের দেখা পাওয়া গেছে। আজ বুধবার দুপুর ১২টায় হনুমানটি কালী মন্দিরের মুল ফটকে দেখা যায়। এসময় উৎসুক লোকজনের কাছ থেকে বিভিন্ন ফল ফলাদি খাবার খেতে দেখা যায় হনুমানটিকে। বুধবার হনুমানটি কোথা থেকে এসেছে তা জানা না গেলেও মানুষের কৌতুহলের শেষ ছিলনা । হনুমানটি প্রথমে কালী বাড়ির মূল ফটকে কিছুক্ষণ থাকার পর এর চত্বরে প্রবেশ করে। এসময় উৎসুক নারী পুরুষ খুব কাছ থেকে হনুমানটি বিভিন্ন ফলফলাদি খেতে দেয়। এসময় হনুমান দেখতে আসা নারী ইলা বালা, মহা রানী, অঞ্জনা রায় বলেন, কালী বাড়িতে জীবন্ত হনুমান এসেছে এটা বিরাট ব্যপার। তারা কালী বারি সামনেই ছিলেন তাই এক নজর হনুমান দেখার জন্য এসেছেন। তারা হনুমানটিকে কলা ও পেয়ারা খেতে দেয়। উৎসুক নারী-পুরুষ হনুমানটি কাছে যেতে ভয় করছিল তবে খুব কাছা থেকে জটলা করে তারা হনুমান দেখছিল। এসময় সঞ্জয়, বিনোদ ও সোলায়মান বলেন, লোকালয়ে হনুমান এ যেন বিশ্বাস করা যায় না। তাও আবার খুব কাছে। যদিও হনুমানটিও সতর্কভাবে লোকজনের ছুড়ে দেয়া খাওয়া নিয়ে চলে যায়। পরে হনুমানটি লোকজনের বেশি সমাগমে লাফিয়ে লাফিয়ে কালী মন্দির সংলগ্ন দোকানের ছাদের উপর উঠে যায়। #

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This