শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে সাংবাদিকদে‌র সম্মানে ‌পৌর বিএনপির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫রমজান) পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলার বীরমুক্তিযোদ্ধা ইন্সটিটিউটে বিকেল ৫টায় পৌর যুবদলের আহ্বায়ক শ‌ফিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত আ‌লী সাহাজুল, পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজ উদ্দিন চৌধুর, সহ-সভাপ‌তি মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম নুরুল্ল্যা, ‌পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, যুগ্ম আহ্বায়ক সাহেদ ইসলাম সহ পৌর বিএনপি ও এর অঙ্গসহযোগি সংগ‌ঠনের ‌নেতা কর্মীরা।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আগামী সংসদ নির্বাচনে নিজেকে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ঘোষণা করেন।

এসময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This