শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিকগণ ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সমসাময়িক সমস্যা, সম্ভাবনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, সড়কের শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী বলেন, আমি ফুলবাড়ীতে যেহেতু নতুন এসেছি এই এলাকার আইন শৃঙ্খলা সম্পর্কে ধারণা পেতে কয়েকদিন সময় লাগবে। আপনার তথ্য দিয়ে সহায়তা করবেন, আশা করি ফুলবাড়ীকে ভালো কিছু উপহার দিতে পারবো।
উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুরে। তিনি ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হন। এর আগে গাইবান্ধার জেলার সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ফুলবাড়ী উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল গাইবান্ধার সাঘাটা উপজেলায় বদলি হলে তার স্থলে নবাগত ইউএনও ইসাহাক আলী যোগদান করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This