ফুলবাড়ীতে সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আলাদীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রোববার (১জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে দিনাজপুর চেকআপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়সছিল ৮০ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাযা আজ সোমবার (২জানুয়ারী) বাদ যোহর ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ এবং নিজ গ্রামের বাড়ি উত্তর রঘুনাথপুর মালচি গ্রামে বাদ আছর দ্বিতীয় জানাযা নামাজ শেষে তার মরদেহ দাফন সম্পন্ন করা হবে।
তার মৃত্যুতে ফুলবাড়ীর রাজনৈতিক মহল, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুধী সমাজসহ নানা শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
