শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে শশুর বাড়িতে জোবাইয়া আক্তার ইভা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী জায়েদ হোসেন (২৩) কে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আজ (বুধবার) উপজেলার এলুয়ারী ইউনিয়নের সহরা এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত স্বামী জায়েদ হোসেন ওই এলাকার রুহুল আমিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার  ‍মুহিব্বুল বলেন, গেলো ১ নভেম্বর স্বামীর বাড়িতে যৌতুকের দাবিতে নির্মম নির্যাতনে স্ত্রী ইভার মৃত্যু হয়, পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগের ভিত্তিতে ধারা- ১১(ক)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০); গৃহবধূর বাবা জহির রায়হান বাদী হয়ে (৫ নভেম্বর) মঙ্গলবার রাতে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪। মামলার সুত্র ধরে প্রধান আসামি গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
নিহত গৃহবধূ জোবাইয়া আক্তার ইভা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জহির রায়হানের মেয়ে। তিনি সেতাবগঞ্জ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This