শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ১শ বোতল ফেন্সিডিলসহ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল সহ মাসুদ রানা (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর শিবমন্দির ব্রক্ষ্মচারি এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি মাসুদ রানা ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের রজব আলীর ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, পুলিশ সুপার মহোদয়ের নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একদল পুলিশ ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর শিবমন্দির ব্রক্ষ্মচারি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাসুদ রানাকে আটক করে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করাসহ তাকে আটক করা হয়। মাসুদ রানার বাড়ি সীমান্ত এলাকায় হওয়ায় সে দীর্ঘদিন থেকে চোরাপথে ফেন্সিডিল এনে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল বলে সে স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদের দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে। তিনি বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This