ফুলবাড়ীতে ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে বেতন স্কেল ১০ম গ্রেডের দাবীতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ। আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের সামনে কেন্দ্রিয় কমিটির কর্মসুচির অংশ হিসেবে তারা এ মানববন্ধন করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ১০ম গ্রেড বাস্তবায়ন কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক আবু তালেব। এতে সদস্য সচিব ফজলে রাব্বীর সঞ্চলনায় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষক সমিতি ফুলবাড়ী শাখার সভাপতি মোহাম্মদ আলী দুলাল, সাধারন সম্পাদক আব্দুল আলিমসহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দগণ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল এর নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
