
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের ৫টি ইউনিটে ৫৫০পিছ এডি সিরিজ প্রদান করলেন ৭ নং শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম মাষ্টার। পরিবার পরিকল্পনা বিভাগ শিবনগর ইউনিয়নে ৫টি ইউনিটে এডি-১ সিরিজ সরবরাহ না থাকায় আজ (মঙ্গলবার) ইউপি চেয়ারম্যান তার নিজেস্ব অর্থায়নে রাজারামপুর সরফ উদ্দীন উচ্চ বিদ্যালয় চত্ত্বরে পরিবার পরিকল্পনা বিভিগের কর্মকর্তাদের হাতে তিনি এ সিরিজ প্রদান করেন। এই সিরিজ সরবরাহের অভাবে জন্ম নিয়ন্ত্রন ইনজেকশন কার্যক্রম বন্ধ ছিল। সিরিজ প্রদান কালে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন পরিদর্শক মো. হাবিবুর রহমান ও ইউপি সদস্য মো. মোশারফ হোসেন, পরিবার কল্যান সহকারী মোছা. মনিরা পারভীন, কুমারী শিমলা রানী। এডি সিরিজ প্রদান কালে রাজারামপুর সরফ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।