বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে ৮ জুয়ারী আটক, ভ্রাম্যমান আদালতে সাজা

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে জুয়া খেলার সময় সরঞ্জামসহ ৮ জুয়ারীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের কুরমুট গ্রামের কানুরাম সরকারের চায়ের দোকান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার আলাদিপুর ইউনিয়নের কানাহার আবাসনের বাসিন্দা উদম রায়ের ছেলে গোবিন্দ রায়(৩৫), কুরমুট গ্রামের ভূপতি রামের ছেলে কানু রাম (২৫) ও নিবারন চন্দ্র রাম(৪০), পশ্চিম নারায়নপুর গ্রামের মৃত আছামুদ্দিনের ছেলে মো. খালেক (৫৫), কানাহার আবাসনের কুমত রায়ের ছেলে সত্যেন চন্দ্র রায়(৪০), কুরমুট গ্রামের মৃত খগেশ্বর রায়ের ছেলে শিপল চন্দ্র রাম (৩৫), সুবল চন্দ্র সরকারের ছেলে মনোরঞ্জন সরকার(৩৮), মৃত বিজয় রায়ের ছেলে বিভূতিভূষণ (৩৬)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান,
ফুলবাড়ী থানা পুলিশ-ম্যাজিস্ট্রেট এর যৌথ অভিযানে জুয়া খেলার অপরাধে ৮ জন জুয়ারীকে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার করে প্রত্যেকের ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। আজ সোমবার তাদের প্রত্যেককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This