
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় পরিচালক ৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
কমিটির সভাপতি হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজমুল হক,সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত,সহসভাপতি আফরোজ জাহান সেতু, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আনসারী, সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদ হোসেন সরকার (সাজু), সদস্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরদুস আলী, সদস্য শিক্ষক হারুন উর রশীদ, সদস্য ব্যবসায়ী বেলাল হোসেন, সদস্য শিক্ষিকা মুমতারিন জেসমিন (মিমিলা)।
চিঠিতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুসারে দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সূত্রোস্থ 'ক' 'স্মারকের প্রস্তাবের প্রেক্ষিতে মনোনীত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত "উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন করা হলো।