শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে কুখ্যাত ডাকাতসহ গ্রেফতার ১২

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে অপারেশন ডেভিল হান্টে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাতসহ ১২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতভর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের চকিয়াপাড়া গ্রামের আইন উদ্দিন এর ছেলে মোস্তাকিম (৪২)। ইতিপুর্বে তার বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। নবাবগঞ্জ উপজেলার মৃত আজিজ উদ্দিন মন্ডলের ছেলে রবিউল ইসলাম ও একই উপজেলার আব্দুস সালামের ছেলে নুর আমিন(২০) কে ১৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর মালিপাড়া গ্রমের আলাচান মিয়ার ছেলে আমিনুল ইসলাম(২৫), পৌর এলাকার পশ্চিম গৌড়ীপাড়া গোমের শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম(২৯), একই গ্রামের লোকমান আলীর ছেলে পারভেজ(২৭), মোজাম্মেল হকের ছেলে মোরশেদ আলম(৩০), মৃত সোলেমান মন্ডলের ছেলে রফিকুল ইসলাম(৪১), হাছান আলীর ছেলে ইউনুস আলী(৫৫), মৃত কামাল উদ্দিন এর ছেলে শফিকুল ইসলাম লাল বাবু(৫০)। উপজেলার শিবনগর ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত কুমির উদ্দিন সর্দার এর ছেলে আমিনুল হক সর্দার(৫৯)। কাজিহাল ইউনিয়নের বাজনাপাড়া গ্রামের মৃত জহির উদ্দিন এর ছেলে শফিকুল ইসলাম(৪৭)। তাদের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, মঙ্গলবার রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে একজন কুখ্যাত ডাকাতসহ ১২জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ডাকাত সদস্যের বিরুদ্ধে ইতিপুর্বে ১৪টি চুরি ডাকাতি মামলা রয়েছে। বাকিদের মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে। গেফতারকৃতদের আজ বুধবার দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This