শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ী থানায় নতুন ওসি তদন্তের যোগদান

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্সপেক্টর হিসেবে যোগদান করেছেন মো. সাদিকুর রহমান সাদিক। গত মঙ্গলবার রাতে তিনি ফুলবাড়ী থানায় দায়িত্ব বুঝে নেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর পুলিশ পরিদর্শক (তদন্ত) সুলতান মাহমুদকে বদলি করা হলে পদটি শুন্য হয়ে পড়ে। এর আগে তিনি প্রথমে ৪ বছর ঢাকা ডিএমপিতে দায়িত্ব পালন শেষে পিবিআইতে ৭ বছরি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। সাদিকুর রহমান সাদিক ২০১২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের শেরপুর জেলায়। সদ্য যোগদানকৃত ওসি (তদন্ত) সাদিকুর রহমান সাদিক তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This