রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্যামেলি কার্ড যোগ্যতার ভিত্তিতে বণ্টন, দলীয় প্রভাব নেই- প্রতিমন্ত্রী আজাদ

পঞ্চগড় প্রতিনিধি
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নির্বাচনের আগে আমি ঘোষনা করেছিলাম, পঞ্চগড় জেলা তথা আমার এই নির্বাচনী এলাকায় নেশার বিষয়ে আমি জিরো ট্রলারেন্সে নিয়ে যাবো। আপনারা ইতিমধ্যে দেখেছেন কিভাবে আমরা এই মরন নেশাকে কঠোর হস্তে দমন করছি।
ঠিক একই ভাবে দুর্নীতিতেও আমার জিরো ট্রলারেন্সে চাই। এই ক্ষেত্রে শুধু প্রশাসন নয় প্রতিটি মানুষকে দলমত, ধর্মবর্ণ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রশাসনকে সহায়তা করে এই নেশার কবল থেকে আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে হবে। আমি সেই ক্ষেত্রে সকলকে আনুরোধ করবো সহায়তা করার জন্য। মনে করেন আমরা শুরু করবো এখান থেকে এটাই বিকাশিত হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আসুন আমরা এখান থেকেই শুরু করি।
আজ শনিবার দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞন ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ৪৭ তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের উপস্থিতিতে বলছি, এই কৃষক কার্ড বিলি করার ক্ষেত্রে কোন দলীয় কোন দেখা হয় না। এখানে আমাদের কৃষি মন্ত্রণালয়, ইউএনও সাহেব, আমিও নিজেও বলতে পারবো না কে কৃষক কার্ড পেয়েছে। এখানে তিন স্থরের যাচাই বাচাই করে এই কার্ড বিতরন করা হবে। ঠিক তেমন ফ্যামেলির কার্ডরে ক্ষেত্রে আপনাদের ম্যাসেজ দিতে চাই। ফ্যামেলি কার্ড উদ্বোধন হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সারা বাংলাদেশে ৫০ লক্ষ ফ্যামেলি কার্ড বিতরণ করা হবে। এই কার্ড বিতরণ করার মধ্যে আমাদের বোদা-দেবীগঞ্জে ১০ হাজার করে ২০ হাজার ফ্যামেলী কার্ড বিতরণ করা হবে। সেই ক্ষেত্রে বলি যারা পাওয়ার যোগ্য তারাই এই কার্ড পাবে। এভাবে বাংলাদেশের ৪ কৌটি পরিবারের গৃহীনী কার্ডপাবে। প্রধানমন্ত্রী বলেছেন, উনার স্ত্রী ডা. জুবাইদা রহমান, আমি আপনার এলাকার এমপি আমার স্ত্রী, ইউএনও ও ওসি সাহেবের স্ত্রীও এই কার্ড পাবেন। আমাদের সরকারে বয়স দুই মাস আমাদের একটু সময় দেন নির্বাচনী ইশতেহারে যা ঘোষনা দেয়া আছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।
এ সময় বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান সম্পাদক আসাদুজ্জামান আসাদ পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরির্শন করেন এবং এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে নগদ টাকা, টিন, চাল ও ডাল সহ শিক্ষা প্রতিষ্ঠানে খোলা সামগ্রী বিতরণ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS