শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়া থেকে ছিনতাই হওয়া ট্রাক নবাবগঞ্জে উদ্ধার


নবাবগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে ছিনতাই হওয়া একটি জ্যাক মিনি ট্রাক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। আজ (রোববার) সকাল ৬টার দিকে উপজেলার দলারদরগা বাজার এলাকা থেকে ট্রাকটি উদ্ধার হয়। পরবর্তীতে কাগজপত্র ও মালিকানা যাচাই করে মালিকের কাছে ট্রাকটি হস্তান্তর করা হয়েছে। ট্রাকের মালিক চাঁপাইনবাবগঞ্জ সদরের গনকা গ্রামের ইসমাইল হকের ছেলে জুয়েল রানা জানান, গত শনিবার ঢাকা থেকে ট্রাকে মালবহন করে বগুড়ার দুপচাঁচিয়ায় তা আনলোড করে। সেখান থেকে রাত ২টার দিকে ছিনতাইকারীরা তাকে জিম্মি করে ট্রাক নিয়ে যাওয়ার সময় অজ্ঞাতস্থানে তাকে ফেলে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতা ও প্রযুক্তি ব্যবহার করে দলারদরগা বাজারে এসে ট্রাকটি পায়। তবে কে বা কাহারা ট্রাকটি বাজার এলাকায় রেখে গেছে তা জানা যায়নি। পরে পুলিশ এসে সবকিছু যাচাই করে ট্রাকটি হস্তান্তর করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This