শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা কাউন্সিল সভা অনুষ্ঠিত


দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার ৭ম বার্ষিক (ত্রৈবার্ষিক) কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান এর সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার ৭ম বার্ষিক (ত্রৈবার্ষিক) কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা সম্পাদক মো. আনিসুজ্জামান মিলন, স্কাউটস্-এর সহকারী পরিচালক মো. সৈকত হোসেন প্রমুখ।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, বিগত সভার সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি অবহিতকরণ, বিগত তিন বছরের আয়-ব্যয় হিসাব অবহিতকরণ, বিগত তিন বছরের কার্যক্রম অবহিতকরণ ও অনুমোদন, বিগত তিন বছরের নীরিক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন এবং অডিটর নিয়োগ সম্পন্ন করা হয়।  সভায় নির্বাহী কমিটির ত্রৈবার্ষিক কাউন্সিল নির্বাচন স্থগিত করে আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। এতে দিনাজপুর জেলাসহ ১৩টি উপজেলার স্কাউটস-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This