
দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার ৭ম বার্ষিক (ত্রৈবার্ষিক) কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান এর সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার ৭ম বার্ষিক (ত্রৈবার্ষিক) কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা সম্পাদক মো. আনিসুজ্জামান মিলন, স্কাউটস্-এর সহকারী পরিচালক মো. সৈকত হোসেন প্রমুখ।
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, বিগত সভার সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি অবহিতকরণ, বিগত তিন বছরের আয়-ব্যয় হিসাব অবহিতকরণ, বিগত তিন বছরের কার্যক্রম অবহিতকরণ ও অনুমোদন, বিগত তিন বছরের নীরিক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন এবং অডিটর নিয়োগ সম্পন্ন করা হয়। সভায় নির্বাহী কমিটির ত্রৈবার্ষিক কাউন্সিল নির্বাচন স্থগিত করে আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। এতে দিনাজপুর জেলাসহ ১৩টি উপজেলার স্কাউটস-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।