শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ স্কাউটস নন্দীগ্রাম উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস নন্দীগ্রাম উপজেলার শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক (শরীর চর্চা) রুহুল আমিন রানা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চল এডহক কমিটির প্রতিনিধি ওহিদুর রহমান এলটি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম সারোয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মো. ফজলুল করিম, একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা লুপা, সাবেক সম্পাদক এ এফ এম এ সোবহান, সাবেক এডহক কমিটির সম্পাদক আশরাফুল ইসলাম, প্রমুখ।
পরে সম্মেলনে উপস্থিত স্কাউটস লিডার, কাব লিডারদের সর্বসম্মতিক্রমে ২৬ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি চূড়ান্ত কমিটি গঠিত হয়। চূড়ান্ত কমিটিতে সভাপতি পদে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু, সহ-সভাপতি পদে প্রাথমিক শিক্ষা অফিসার এস, এম সারোয়ার জাহান, শরীফুল ইসলাম, আল মাহমুদ, আলী আজম, জাহানারা খাতুন, কমিশনার পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে রহমত আলী, সম্পাদক পদে রুহুল আমিন রানা, যুগ্ম-সম্পাদক পদে সিদ্দিকুর রহমান, গ্রুপ-সভাপতি পদে বাকী বিল্লাহ, নাজমুস সাদাত, মদন কুমার, তোফাজ্জল হোসেন নির্বাচিত হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This