বাতিলের ষড়যন্ত্র করলেও বাংলার মাটিতে মাথা উঁচু করে আছে জামায়াত
জেলা শাখার নায়েবে আমীর ড. মুহাদ্দিস এনামুল হক


হিলি প্রতিনিধি
দীর্ঘ প্রায় ১৬ বছর ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বাতিল করতে চেয়েছিল কিন্তু তাদের সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলার মাটিতে মাথা উঁচু করে আছে। আওয়ামী সরকার দেশ বরণ্য আলেম ওলামাদের বিচারের নামে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়েছে। আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনে আল্লাহর সন্তুষ্টি লাভের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
আজ (মঙ্গলবার) বিকেল ৪ টায় দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে জাংগই বাজারে কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমীর ড. মুহাদ্দিস এনামুল হক এসব কথা বলেন।
আলিহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল মান্নান এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা মো. তাজুল ইসলাম, জেলা মজলিসের শুরা সদস্য ও হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, বোয়ালদাড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. শাহিনুর ইসলাম, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাহাবুর আলম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সবিরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
