শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিনামূল্যে বীজ ও সার পেল ৯ হাজার কৃষক

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৯ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ (রোববার) উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ রুমে উপজেলা কৃষি অফিসার মো. লোকমান আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যের বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। উপজেলার নয়টি ইউনিয়নে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, সয়াবিন, পিয়াঁজ, মুগ, অড়হর ও বোরো ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিয়াকত আলী প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This