
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ ন্যাজরীন মিশন এর উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প ভাটপাড়া বিডি-০২৫৩ এর আয়োজনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় বিরলে ৭০ জন কৃষকের মাঝে কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে বাংলাদেশ ন্যাজরীন মিশন এর উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প ভাটপাড়া বিডি-০২৫৩ এর কনফারেন্স রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ শেষে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার।
প্রজেক্ট চেয়ারম্যান মিলন রায় এর সভাপতিত্বে সমাজ কর্মী রত্না রায় এর সঞ্চালনায় প্রকল্পের ব্যাবস্থাপক কমলেশ চন্দ্র রায়, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আমন চাষে ৫৫ জন কৃষককে স্প্রে মেশিন ও ১৩ কেজি করে প্রত্যেককে ব্রি-৯৮ জাতের ধানের বীজ ও ১৫ জন কৃষককে সবুজ সার প্রত্যেককে ৪২.২ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হয়। প্রকল্পের মোট ৪৩৪ জন উপকারভোগীর মধ্যে ৭০ জন এ পর্যায়ে বিনামূল্যে উপকরণসমূহ পেয়েছেন।