বিরলে পৃথক ২টি অভিযানে ৫৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১


দিনাজপুর প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে, ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেম এবং উপ-পরিদর্শক মো. হাসিবুল হাসান এর নেতৃত্বে অভিজানিক একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকালে বিরল উপজেলায় পৃথক পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট একজনকে আটক করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, দিনাজপুরের বিরল উপজেলার বেনীপুর (১১ নং পলাশবাড়ী) ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মো. ইদ্রিস আলী পুত্র মো. মনিরুজ্জামান ওরফে বাবু (৪২) এর নিজ বাড়ি তল্লাশি করে ৩০০ পিস টাপেন্টাডল অবৈধ ও নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। একই এলাকায় অপর একজন আসামী মৃত জাবেদ আলী’র পুত্র মো. নুর ইসলাম (৩৮) পলাতক রয়েছেন।
পৃথক আরেকটি অভিযানে বিরল উপজেলার তেঘররা মহেশপুর ২ নং ফরক্কাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মো. রইছ উদ্দিন এর পুত্র মো. মোস্তাকিম আলী (৩৪) এর নিজ বাড়ি তল্লাশি করে ২৫০ পিস অবৈধ ও নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫শত টাকা। এই অভিযানের খবর পেয়ে আসামী মোস্তাকিম আলী পালিয়ে যায়।
এ বিষয়ে দিনাজপুরের বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (১) সারণির ২৯(ক) এর ধারায় নিয়মিত ২টি মামলা করা হয়েছে। যার মামলা নং ১২ এবং ১৩। জিআর ১২/২৫, ১৩/২৫।
এই বিষয়টি সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর নিশ্চিত করেছেন।
