শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরলে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিরল প্রতিনিধি
ভারতে ইসলাম ধর্ম ও রাসূল (সা.)কে নিয়ে কটূক্তি এবং বিজেপি নেতা নীতেশ রানে এবং রামগিরী মহারাজ কর্তৃক সমর্থন করার প্রতিবাদে প্রতিবাদ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ (সোমবার) বাদ জোহর বিরল বকুলতলা মোড় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ধর্মপ্রাণ মুসলমানগণ। তারা বলেন, সর্বকালের সরবশ্রেষ্ঠ মানব প্রিয় রাসূল (সা.)কে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহর প্রিয় দোস্তকে যারা অবমাননা করে, কোটি কোটি মুসলমানদের অনুপ্রেরণা যিনি তিনাকে নিয়ে যারা কটূক্তি করে তার কোনো ছাড় নাই, হোক সে যেকোনো ধর্মের কিংবা নিজ পরিবারের কেউ। ভারতের বিজেপি নেতা নীতেশ রানে এবং রামগিরী মহারাজ কর্তৃক সমর্থন করার জন্য তীব্র নিন্দাসহ তাকে শাস্তি জোর দাবি জানান। প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিরল উপজেলার সকল ধর্মপ্রান মুসলমানগণ অংশগ্রহণ করে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This